Translate

Tuesday, November 10, 2015

দালাল ছাড়া পাসপোর্ট করার উপায় !



অনলাইনে পাসপোর্টের ফর্ম পূরণ করে পাসপোর্ট অফিসে ফর্ম জমা দিয়ে ছবি তুলতে সময় লাগে মাত্র ৩০ মিনিট, তাও কাউকে কোনো ঘুষ দিতে হবে নাআর দালালকেও ধরতে হবে নাশুধু অনলাইনে আবেদন করে আর পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুলে হাতের ছাপ দিয়ে আসুনদেশে ও দেশের বাইরে ইন্টারনেট থেকে এই আবেদন করা যাবেপাসপোর্ট করতে গেলে অনেক প্রকার ভোগান্তীতে পড়তে হয়
পাসপোর্ট অফিসে গেলেই দেখা যাচ্ছে পাসপোর্ট প্রত্যাশী কয়েক শ লোক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেনসব সময় দেখা যায় সারা দিন দাঁড়িয়ে থেকেও আবেদন ফরম জমা দিতে পারছেন নাকোনো প্রকার ঝামেলা ছাড়াই কয়েক দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেনআসুন,  আমরা জেনে নেই কিভাবে অনলাইনে পাসপোর্ট করা যায়
১ম ধাপঃ

অন-লাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
অনলাইনে ফর্মটি ফিলআপ করুন এবং প্রিন্টআউট নিন

২য় ধাপঃ

পাসপোর্ট এর ফর্মটি, আপনার ন্যাশনাল আইডি এবং পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে) সত্যায়িত করে পাসপোর্ট অফিসে চলে যান

৩য় ধাপঃ

পাসপোর্ট অফিসের পাশে সোনালী ব্যঙ্কটিতে জরুরী পাসপোর্ট করতে চাইলে ৬০০০ টাকা আর সাধারনভাবে করতে চাইলে ৩০০০ টাকা জমা দিনরশিদটি আঠা দিয়ে ফর্মের উপর সংযোজন করুন

৪র্থ ধাপঃ

এবার পাসপোর্ট অফিসে সরাসরি ফর্ম টি ভেরিফাই করিয়ে নিনতারা আপনার ফর্ম এর উপর সই করে একটি সিরিয়াল নম্বর লিখে দিবে

৫ম ধাপঃ

এবার সরাসরি চলে যান উপ কমিশনারের রুমে এবং তাকে দিয়ে ফর্ম টি ভেরিফাই করিয়ে নিনএখানে থেকে ভেরিফিকেসন করার পর পাঠিয়ে দিবে পাশের রুমের কাউন্টারে ছবি তুলতে

৬ষ্ঠ ধাপঃ

ছবি তুলতে সোজা কাউন্টারে গিয়ে আপনার ফর্মটি জমা দিনসেখানে অফিসার আপনার ছবি তুলবে, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর নিবে এবং তারপর আপনাকে রশিদ ধরিয়ে দিবেসেটা ভালো মত চেক করে রুম থেকে বেরিয়ে আসুন
ব্যাস… আপনার ফর্ম জমা দেয়া শেষযেদিন পাসপোর্ট দেয়ার ডেট, সেদিন পাসপোর্ট অফিসে গিয়ে রশিদ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন

মনে রাখবেনঃ

অবশ্যই বাসা থেকে সত্যায়িত করে নিয়ে যাবেন
NID এর সত্যায়িত ফটোকপি এবং পুরানো পাসপোর্টের (যদি থাকে) ফটোকপি নিয়ে যাবেনসাদা কাপড় পরে ছবি তোলা যাবে না

No comments:

Post a Comment