Translate

Saturday, November 14, 2015

ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন

এই সাইটে ফ্রিল্যান্সিং সম্পর্কে বলতে গিয়ে ইন্টারনেটের মাধ্যমে কাজ করাকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছেইন্টারনেট ছাড়াও আপনি ফ্রিল্যান্সার হতে পারেনহয়ত ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেও নিজেকে ফ্রিল্যান্সার মনে করছেন নাআপনি কি চাকরীর বাইরে অন্যকিছু করছেন? কারো কোন কাজ করে দেয়ার বিনিময়ে অর্থ উপার্জন করছেনকিংবা চাকরী নেই বলে এর ওপরই নির্ভর করছেন? যদি করে থাকন তাহলেই নিজেকে ফ্রিল্যান্সার বলতে পারেন

হয়ত অনেকে অবাক হবেন বাংলাদেশে প্রোগ্রামার, গ্রাফিক ডিজাইনার, এনিমেটর, ভিডিও এডিটর, নাটক নির্মাতা, অভিনেতা এদের অর্ধিকাংশ পার্টটাইম অথবা ফুল টাইম ফ্রিল্যান্সারযখন যেখানে কাজ পান সেখানে কাজ করেন
ফ্রিল্যান্সারদের সবসময় নির্দিষ্ট এক অভিজ্ঞতা লাভ করতে হয়, কোন কারনে যার কাজ করছেন তিনি আপনার বদলে অন্য কারো কাছে গেলেনএর সবচেয়ে বড় কারন অর্থ বিষয়কতিনি আপনার থেকে কম খরচের কারো কাছে সেবা নিচ্ছেআপনি ইচ্ছে করলে এই সমস্যা দুর করতে পারেন
বিষয়টি অন্যভাবে দেখুন, কেউ চান চলাফেরা করার মত একটি গাড়ি, কেউ চান প্রয়োজন মেটানোর সাথেসাথে মর্যাদা রক্ষা পায় এমন গাড়ি, কারো কাছে গাড়ি অন্যকে দেখানো বস্তুকারো বাজেট ৫ লক্ষ, কারো ১৫
লক্ষ কারো ৫ কোটিকাজের বিষয়টিও এভাবে ঠিক করে নিনযিনি ৫ লক্ষ টাকার গাড়ি কিনবেন তারকাছে ৫ কোটি টাকার গাড়ি বিক্রির চেষ্টা করা বৃথাআপনি নিশ্চয়ই বিক্রি করতে হবে একারনে দাম কমিয়ে বিক্রি করতে পারেন না
আপনার কাজকে অন্তত ৩ ভাগে ভাগ করে নিন
.          সাধারন কাজ : একেবারে কম টাকায় যে কাজ করা সম্ভবআপনি কাজের মুল্য কমাচ্ছেন না, কম অর্থের কারনে সেবার পরিমান কমাচ্ছেনগ্রাফিক ডিজাইনকে উদাহরন হিসেবে দেখতে পারেন, আপনি ইচ্ছে করলে দুদিনের কাজ দুঘন্টায় করতে পারেনঅসামান্য ডিজাইন হবে না আবার কাজ চলবে
.          ভাল কাজ : ডিজাইনের হিসেবে ভাল ডিজাইন বলতে যা বুঝায় সেটাই করবেনঅধিকাংশ সময় এধরনের কাজই আপনি করবেন
.          অসাধারন কাজ : সাধারন কাজ থেকে অতিরিক্ত চোখে পড়ার মত কাজডিজাইনের ক্ষেত্রে ক্রিয়েটিভ ডিজাইন বলতে পারেনএমন কিছু করবেন যা সৃষ্টিশিলতার জন্য প্রশংসালাভ করবেযেখানে অর্থ বিষয় না, কাজটিই বিষয়
উদাহরন হিসেবে ডিজাইন উল্লেখ করলেও অন্যান্য কাজেও এই নীতি ব্যবহার করা সম্ভবতবে পেশাদার হিসেবে কখনও দায়সারাভাবে কাজ শেষ করবেন নাক্লায়েন্ট টের পাবে না একথা ভেবে ফাকি দিতে চেষ্টা করবেন না
আরেকটি মুলনীতি ঠিক রাখা জরুরী, ক্লায়েন্টকে ৩টি ভাগের কথা বুঝিয়ে বলুনতিনি যেটা পছন্দ করবেন সেটা বেছে নেবেনসেটা না করে যদি ভালমানের কাজের কথা বলে কাজ নেন এবং কমমানের কাজ করেন একসময় তিনি সেটা টের পাবেনআপনি চিরদিনের জন্যই ক্লায়েন্ট হারাবেন

No comments:

Post a Comment