Translate

Monday, October 19, 2015

ইউটিউবে নতুন ভিডিও দেখতে টাকা লাগবে

একেবারে ‘ফ্রি’ বলে কিছু আর থাকছে না। ইউটিউবের নতুন এক্সক্লুসিভ ভিডিও দেখতে পয়সা খরচ করতে হবে। তবে পুরোপুরি হতাশ হওয়ার কিছু নেই। ইউটিউবের কিছু কনটেন্ট বা ভিডিও বিনা মূল্যে


 দেখার জন্য রেখে দেবে ইউটিউব কর্তৃপক্ষ। এগুলোতে বিজ্ঞাপন চলবে। অর্থাৎ, ভিডিওর ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দেখলে তবেই ইউটিউবের ভিডিও দেখা যাবে। ইউটিউব কর্তৃপক্ষ ইউটিউব ভিডিও দর্শকদের জন্য নতুন সাবসক্রিপশন সার্ভিস চালুর পরিকল্পনা করছে। সেই সার্ভিসের জন্য নতুন নতুন যেসব ভিডিও তৈরি হবে সেগুলো বিনা পয়সার দর্শকেরা আর দেখতে পাবেন না। এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ইউটিউব কর্তৃপক্ষ এমন কিছু প্রোগ্রাম তৈরি করছে যা কেবল অর্থ খরচ করে যাঁরা সাবসক্রিপশন সার্ভিসে যুক্ত হবেন তাঁরাই কেবল দেখতে পাবেন। ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারে ইউটিউব কর্তৃপক্ষ। তবে আশার কথা হচ্ছে, বিজ্ঞাপনযুক্ত ইউটিউবের একটি ‘ফ্রি’ সংস্করণ থাকবে। যাঁরা পয়সা খরচ করে ইউটিউবের বিশেষ সেবা নেবেন, তাঁরা ফ্রি সার্ভিসের সব কনটেন্ট তো দেখতে পাবেনই, এর পাশাপাশি এক্সক্লুসিভ ভিডিও দেখার ব্যবস্থা করে দেবে গুগল।

No comments:

Post a Comment